কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং ইউএনবি'র সিনিয়র রিপোর্টার এ কে এম মইনুদ্দিন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি পদে তৌহিদুর রহমান (বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম), যুগ্ম সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ আহসান জুয়েল (স্পাইস টিভি) এবং দপ্তর সম্পাদক আশিকুর রহমান অপু (এটিএন নিউজ)।
এ ছাড়া নির্বাহী কমিটির নির্বাচিত পাঁচ জন সদস্য হচ্ছেন তানজিম পলিন (বিএসএস), খুররুম জামান(বার্তা টুয়েন্টিফোর ডট কম), এম কে জ্বিলানী(সময়ের আলো), মোর্শেদ হাসিব হাসান(চ্যানেল টুয়েন্টিফোর) এবং আতিকুর রহমান(জবাবদিহি)। সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051