ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে বৈঠক করে দলীয় কর্মসূচি করতে সহযোগিতা চেয়েছেন বিএনপির ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতারা।
মঙ্গলবার (২ নভেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, ‘ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিতভাবে হামলা চালাচ্ছে, যার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতিতে বিএনপির কর্মসূচিতে ডিএমপির সহযোগিতা প্রত্যাশা করেছেন বিএনপি নেতারা।’
তিনি জানান, বিএনপি নেতাদের সহযোগিতা চাওয়ার জবাবে ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন। কর্মসূচি পালনের আগে ডিএমপিকে যথাযথ প্রক্রিয়ায় অবগত করা হলে পুলিশ কর্মসূচিতে সহযোগিতা করবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051