ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে তিন ওসিসহ পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়।
আদেশে গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানার ওসি, খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলমকে শাহজাহানপুর থানার ওসি ও শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051