ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি করা পুলিশ কর্মকর্তারা হলেন- লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমানকে ডিবি তেজগাঁওয়ে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে ডিবি মিরপুরে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. গাফফার দেওয়ানকে ইন্টিলিজেন্স আ্যন্ড আ্যনালাইসিসে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজিজুজ হককে ডিবি উত্তরায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইকরামুল হক হাওলাদারকে ডিবি গুলশানে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমানকে ডিবি ওয়ারীতে ও লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলামকে ডিবি মতিঝিলে।
এছাড়াও লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আতিকুল হককে অপারেশনস বিভাগে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ হাবিবুর রহমানকে ডিবি রমনায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এসএম কামরুল হাসানকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে ও অপারেশনস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুল হককে লগিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051