ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ও ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে এসি মো. মাহিন ফরাজীকে ডিবি ওয়ারী বিভাগের এসি ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের এসি জয়ীতা দাসকে লজিস্টিকস বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051