1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ৭:২৬ pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে লাইনওআর থেকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের ওই আদেশে লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলমকে গোয়েন্দা-মতিঝিল বিভাগ, মোহাম্মদ মহিউদ্দিনকে গোয়েন্দা-উত্তরা বিভাগ, মো. তারেকুল ইসলামকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগ, মো. নুরুল ইসলামকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া মো. আসাদুজ্জামানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, ফেরদৌস আলম সরকারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, মো. দেলোয়ার হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ ও হালদার অর্পিত ঠাকুরকে লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ