ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাঁচটি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নে আর কোন বাধা রইলো না। পার্ক ও মাঠগুলো হচ্ছে বনানী পূজা মাঠ, বনানী সি বøক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে এগুলোর আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হয়। বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়; বনানী সি বøক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন ও অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপন করা হয়েছিল। এছাড়া মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশা গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ স্থাপন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ চারটি পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মোহাম্মদপুর উদয়াচল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে শনিবার ডিএনসিসি কর্তৃক উচ্ছেদ কর্মসূচি নেয়া হয়েছে। এই পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর এবং খেলোয়াড়দের থাকার ঘর করা হয়। উচ্ছেদ কর্মসূচির কথা জানতে পেরে অবৈধ দখলদাররা ইতিমধ্যে উদয়াচল পার্কে থাকা সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করছে। ইতিমধ্যে শতকরা ৭৫ ভাগ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে।অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।###
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051