ভিন্নবার্তা প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের 'গুজব, ভুয়া সংবাদ ও তথ্য যাচাই' বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-নিমকো।
আজ রোববার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ, উপ পরিচালক মো. আবুজার গাফফার, সহকারী পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশলী) মো: নজরুল ইসলাম।

ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ কর্মশালা সমন্বয় করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ফ্যাক্ট চেক করে সংবাদ প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমও প্রতিযোগিতার জন্য ফ্যাক্ট চেক না করায় ভুয়া তথ্য প্রকাশ করে থাকে। এ ধরনের গুজব ও ভুয়া সংবাদে কোন সম্প্রদায় বা গোষ্ঠির অনেক বড় ক্ষতি হয়ে যায়। এজন্য গুজব এবং ভুয়া তথ্য যাচাই করাই একজন গণমাধ্যম কর্মীর অন্যতম দায়িত্ব।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051