ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নির্বাচনে নারী বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেছেন ভোরের কাগজের মরিয়ম মনি। একই সঙ্গে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন ভোরের কাগজের মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।
বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু তাহের, এমএ আজিজ, ড. রেজওয়ান সিদ্দিকী।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মোরসালিন নোমানী। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মাইনুল হাসান সোহেল।
এছাড়া, সহ-সভাপতি হয়েছেন সহ-সভাপতি দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং নারী বিষয়ক সম্পাক হয়েছেন মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কার্যনিবাহী সদস্য হিসেবে সর্বাধিক ভোটে জয় পেয়েছেন মনির মিল্লাত। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, ইসমাইল হোসেন রাসেল, মহসিন চৌধুরী, তুহিন, কিরণ শেখ, আলী ইব্রাহিম।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051