পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলবে।
এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এবারের নির্বাচনে ২০ পদে প্রার্থী হয়েছেন ৪৩ জন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক তাকে সহযোগিতা করবেন।
প্রার্থী হলেন যারা
এবারের নির্বাচনে সভাপতির পদের জন্য প্রার্থী হয়েছেন তিন জন। তারা হলেন— বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি মুরসালীন নোমানী ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী রয়েছেন ছয়জন। তারা হলেন— সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল), মাইনুল হাসান সোহেল ও সাবেক এক নম্বর সদস্য মহিউদ্দিন।
সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই জন। এরা হলেন- দীপু সারোয়ার ও সাবেক সহ-সভাপতি গ্যালমান শফি।
যুগ্ম সম্পাদকের পদের জন্য প্রার্থী হয়েছেন পাঁচ জন। তারা হলেন— ফারুক খান, কামাল মোশারেফ, মঈনুল আহসান, নয়ন মুরাদ ও পবন আহমেদ।
সাংগঠনিক সম্পাদকের পদে প্রার্থী দুই জন। তারা হলেন— আবদুল হাই তুহিন ও সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন কাওসার আজম ও রফিক রাফি। নারীবিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছেন মরিয়ম মনি (সেঁজুতি) ও রোজিনা রোজী। অর্থ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন— মো. জাকির হোসাইন ও সাখাওয়াত হোসেন সুমন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী কামাল উদ্দিন সুমন ও মেজবাহ উল্লাহ শিমুল। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদের জন্য প্রার্থী মো. রাশিম (রাশিম মোল্লা) ও তোফাজ্জল হোসেন রুবেল।
ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মাহবুবুর রহমান ও রকিবুল ইসলাম মানিক। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দীন। এ ছাড়া কল্যাণ সম্পাদক পদের জন্য প্রার্থী জাহাঙ্গীর কিরণ ও তানভীর আহমেদ।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী রয়েছেন নয়জন। তারা হলেন- ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, মহসিন বেপারী, মো. ফারুক আলম, মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম), মো. শরীফুল ইসলাম ও এস এম মোস্তাফিজুর রহমান (সুমন)।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051