ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এলিট ইংলিশ ক্লাবের ২০২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থনে সভাপতি হিসেবে রেজওয়ানা করিম সারা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আশ্রাফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
শনিবার (২২ জানুয়ারি) ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাসোসিয়েট প্রফেসর মো. আতিকুর রহমান মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাসোসিয়েট প্রফেসর মো. আতিকুর রহমান মামুন বলেন, দক্ষ জনবল গড়ার লক্ষ্যে নেতৃত্বের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় শক্তিশালী নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে এই ক্লাব। এলিট ইংলিশ ক্লাব একটি সময়ের দাবি। গত এক বছরে তাদের কর্মপরিকল্পনা পর্যবেক্ষণ করে আমরা সব শিক্ষক একত্রিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দক্ষ এবং প্রগতিশীল জাতি গঠনে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাবে ক্লাবটি।
ক্লাবের উপদেষ্টা আবু বকর সিদ্দিক বলেন, জ্ঞানকে শুধুমাত্র কাগজে-কলমে আবদ্ধ না রেখে জ্ঞানচর্চার ধারাকে বিভিন্ন ধরনের সহ-শিক্ষার মাধ্যমে সম্প্রসারণ করাই হবে ক্লাবের উদ্দেশ্য। ছাত্র-ছাত্রীদের বাস্তববোধসম্পন্ন কার্যক্রমে সম্পৃক্তকরণ ও বহুমুখী দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার জন্য এলিট ইংলিশ ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা তাদের পেশাগত দক্ষতা অর্জনে ব্যাপকভাবে প্রভাবিত করবে।
ক্লাবের সভাপতি রেজওয়ানা করিম সারা ও সাধারণ সম্পাদক মো. আশ্রাফ হোসেন বলেন, প্রগতিশীল এই কমিটি একটি প্রতিশ্রুতির নাম, একটি অনুভূতির নাম। আমরা এই অনুভূতিকে জাগ্রত রাখতে কাজ করে যাবো। আগামীর এলিট ইংলিশ ক্লাব হবে আরও সমৃদ্ধ এবং সম্ভাবনার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051