1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডাবল মার্ডারের আসামী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ১০:৩৩ pm

ঝিনাইদহের মহেশপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(২১ জানুয়ারি) ভোররাতে চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জলিল উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দার মন্ডলের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা জমির হোসেন জানান, জোড়া হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল জলিল চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল জলিল হত্যা মামলার ৩ নং আসামী।

এর আগে গত বৃহস্পতিবার নিহত শােিমর ভাই রফিকুল ইসলাম রফি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামী তরিকুল ইসলাম আকালে ভারতে পালিয়ে গেছে এমনটি ধারণা করছে গ্রামবাসি। তবে বাকী আসামী মোমনি ও চঞ্চল দেশের মধ্যেই পুলিশের নজরদারীতে রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান। উল্লেখ্য গত বুধবার (১৭ জানুয়ারি) বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দের জেরে শামীম ও মন্টু মডলকে গুলি করে হত্যা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ