একটি ডাকাতি মামলায় যশোরের চৌগাছা উপজেলা বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, একাধিক অপরাধের কারণে জসিম উদ্দিন পুলিশের চাকরি হারান।
ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জসিম উদ্দিনের উপজেলা শহরের চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ফারহানা টাওয়ার নামের বাড়ি ঘিরে রাখে। এ সময় তারা বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ফটক না খোলায় ব্যর্থ হয় পুলিশ। এরপর সকাল ১০টার দিকে জসিম উদ্দিনের শ্বশুর ব্যবসায়ী নজরুল ইসলাম ও চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে বাসায় প্রবেশ করেন ডিবির সদস্যরা। বাসার ছাদ ও ভেতরে তারা তল্লাশি করে তাকে পাননি।
ডিবির ওসি বলেন, জসিম বাড়িতে নেই এই কথাটি রাতে আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। যার কারণে অভিযানের জন্য সারা রাত অবস্থান করতে হয়েছে।
জসিম উদ্দিনের স্ত্রী ফারাহানা ইসলাম ময়না জানান, রাতে সাদা পোশাকধারী কয়েকজন ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করতে চাইলে বাসায় কেউ না থাকার কারণে দরজা খুলিনি। এছাড়া তারা সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেননি।
যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, সম্প্রতি বাঘারপাড়া উপজেলায় একটি সড়ক ডাকাতি মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একাধিক জন আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে জসিম উদ্দিনের নাম উল্লেখ করেছেন। এ কারণে তাকে ওই মামালায় অভিযুক্ত করা হয়েছে এবং আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়।
এদিকে পুলিশ পরিদর্শক রূপণ কুমার সরকার আরও জানান, অভিযুক্ত জসিম একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। নানান অপরাধে জড়িত থাকায় পুলিশের এএসআই পদে থাকাকালে তিনি চাকরিচ্যুত হন। সর্বশেষ ফরিদপুরে কর্তব্যকালে একটি অপহরণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য, অপহরণ ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
রূপণ জানান, নিজের অপরাধমূলক কর্মকাণ্ড গোপন রাখতে সে বাস মালিক সমিতি ও আওয়ামী লীগের নেতা হয়েছে।
জসিম উদ্দিনকে উপজেলা আওয়ামী লীগে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051