1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে বহিষ্কার ছাত্রদল নেতা সুজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট চাওয়ায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, কোনোরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ভাইরাল ভিডিও থেকেই শুরু বিতর্ক

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইমতিয়াজ আলী সুজন নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়ে এক ভোটারকে ফোনে বলেন:

“হ্যালো, আসসালামু আলাইকুম, চৈতি আপু বলছেন? আমি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে।

আমরা মূলত আপনার বাসায় গেছি, কারণ আপনি অবগত আছেন, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে—আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

আমরা এ পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছি। জিএস পদে যিনি নির্বাচন করছেন তিনি খুলনার রূপসার ছেলে ও আজিজুল বারী হেলালের ভাইপো।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচার চালিয়েছেন এবং তার নির্বাচনী স্ট্যাটাস শেয়ার করেছেন।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই এ ধরনের প্রচারণা চালানো দলীয় শৃঙ্খলার পরিপন্থি। সংগঠনের স্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাকে বহিষ্কার করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ