বৃহত্তর পাবনার সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতিসন্তান ড. খলিলুর রহমানকে বাংলাদেশ সরকার সচিব পদে পদোন্নতি করায় সিরাজগঞ্জে আনন্দের বন্যা বইছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কানাডায় নিযুক্ত মান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমানকে বাংলাদেশ সরকার সচিব পদে পদোন্নতি প্রদান করেছেন। ডক্টর খলিলুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
সচিব পদে পদোন্নতি হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং এলাকায় আনন্দের বন্যা বইছে।
শাহজাদপুর থেকে স্কলার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাংবাদিক মির্জা হুমায়ুন জানান, ডক্টর খলিলুর রহমান স্যার একজন সজ্জন ব্যক্তি হিসেবে পাবনা-সিরাজগঞ্জে পরিচিত, তিনি সারা জীবন মানুষের কল্যাণে অকাতরে পাশে থেকেছেন, তাকে সচিব পদে পদোন্নতি করায় আমরা খুবই আনন্দিত, আমরা মনে করি বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরার সকল যোগ্যতাই ডক্টর খলিলুর রহমান স্যারের মধ্যে রয়েছে।
উল্লেখ্য, তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের ৭ম/১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ছুটি নিয়ে দীর্ঘ দিন জাতিসংঘে পরিচালক পদে কর্মরত ছিলেন।
২০১৮ সালে তিনি জাতিসংঘের চাকুরী ছেড়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করার জন্য সরকারী চাকুরীতে ফেরত আসেন।
খলিলুর রহমান ১৯৮৫ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে নিউ দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া খলিলুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) লিয়েনে জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি এল’ইকোলিন্যাশনালড্’ প্রশাসন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে এমএ সম্পন্ন করেন।
তিনি পাবনা জেলায় স্কুলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।
এছাড়া খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থা প্যারিসের সরবনি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি এবং ভারতের নিউ দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি অর্জন করেন।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেবার পর ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাবার পর থেকে এ পযন্ত খলিলুর রহমান করোনা নিয়ে ঢাকায় বিদেশি মিশনসমূহ এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসমূহে কূটনীতিক দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051