ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তঘেঁষা নাগর নদী থেকে রাজু মিয়া (১৮) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাজু হরিপুর উপজেলার তুলাদিঘি গ্রামের রফিক মিয়ার ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, রাজু মিয়া ভারতের পঞ্জাবের একটি ইটভাটায় কাজ করতেন। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ গলে যাওয়ায় শরীরে গুলির আঘাত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051