তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলামকে মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে বাস টার্মিনাল জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান রিপন। এসময় সামনের কাতারে বসাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয়। পরে নামাজ শেষে মালিক সমিতির পেছনে রিপন অবস্থান করলে কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার উপর হামলা চালায়।
স্থানীয়রা এগিয়ে আসলে মারধর করে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিক রিপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জেলা ছাত্রদলের সভাপতি কায়েস।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051