জামালপুরে কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপ-পরিদর্শক সোহেল রানা জানান, ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।
পরে তাদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051