নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নীচে কাটা পড়ে গোপাল ঘোষ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার জারিয়া রেলগেইট এলাকায় বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের মৃত সন্তোষ ঘোষের ছেলে এবং জারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জগন্মাথ ঘোষ পলি’র বাবা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ হতে জারিয়াগামী ২৭২ আপ লোকাল ট্রেনটি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে জারিয়া রেলস্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে রেলক্রসিং এলাকায় রাস্তা পাড় হতে গিয়ে গোপাল ঘোষ ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গোপাল ঘোষ কানে কম শুনতেন।পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী আবদুল মোমেন জানান, বিয়য়টি জি আর পি পুলিশকে জানানো হলে তারা আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051