1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ২ জনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২ ১১:০২ am

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও পুরুষ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে (১০ জানুয়ারি) মধুমিতা গেট এবং টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২ টায় টঙ্গীর মধুমিতা রেল গেইট এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুত গতির ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হন।

অপরদিকে, টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা পুলিশ কর্মকর্তাকে জানান, ওই নারী রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ