চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে ঘটনাটি ঘটে। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051