বগুড়ার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মঞ্জুয়ারা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার তিনমাথা শহরদীঘি এলাকার ২০ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।
মঞ্জুয়ারা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাটাহার গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তার বাবার বাড়ি গাইবান্ধা জেলার সাধাটা উপজেলার বোনারপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলে যাওয়ার পর শোনা যায় একজন নারী ট্রেনে কাটা পড়েছেন। পরে মৃত নারীর সঙ্গে থাকা ব্যাগ থেকে মোবাইল বের করে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। তবে ওই নারী লাইনের উপর কখন এসেছিলেন, তা কেউ খেয়াল করেননি।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির (জিআরপি) এসআই মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051