রাজশাহীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, অসাবধানতাবশতঃ ওই কিশোর রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051