ঝিনাইদহের কোটচাদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার কলেজ রেলগেট এলাকায়। মৃত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। তাতে লেখা মনির হোসেন, পিতা মফিজ উদ্দীন, মহেশপুর উপজেলার পাথরা ঢাকা পাড়া।
কোটচাদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয় পত্র তার কি না তা নিশ্চিত করতে পারেনি রেল পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051