কর ফাঁকি ও এ সম্পর্কিত জাল-জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ টাকা জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত।
সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও ৫ মাস কারাবাসের সাজাও দিয়েছেন আদালত।
ডোনাল্ড ট্রাম্পের পরিবারের নির্মাণ খাতের ব্যবসা আছে। ট্রাম্প নিজেও একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও মূলত যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান।
তবে ডোনাল্ড ট্রাম্প এখন আর ট্রাম্প অর্গানাইজেশন দেখাশোনা করেন না। এটি দেখভালের দায়িত্বে আছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প।
মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।
অর্থাৎ এই দুই প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল, সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো এবং আদালতের রায় অনুযায়ী, এই অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত।
আদালতের রায়ে ট্রাম্প ও তার দুই ছেলেকে কোনো সাজা দেওয়া হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051