রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল (ট্রাফিক) নিহত হয়েছেন।
নিহতের নাম মো. হেলাল (৫৫)। তিনি ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন।
রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মো. তুহিন বলেন, আমরা ডিউটিরত ছিলাম। একটি মাইক্রোবাসকে সিগন্যাল দিলে অমান্য করে পেছন থেকে হেলালকে ধাক্কা দেয়। এতে হেলাল গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হেলালের বাড়ি গাজীপুর জেলায়। কালিয়াকৈর থানা এলাকায় ট্রাফিক ব্যারাকে থাকতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051