1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাক-মোটরসাই‌কে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ১:৩৫ am

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন।

বুধবার (১৬ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ৯টার দি‌কে সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
‌নিহত দু’জন হ‌লেন- সাতক্ষীরার তালা উপ‌জেলার সুজনশাহ গ্রা‌মের তাপস মণ্ডল ও খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রা‌মের মিলন দেবনাথ। আর আহত সুব্রত সেন পাইকগাছা এলাকার বা‌সিন্দা।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, সুব্রত, মিলন ও তাপস খুলনা থে‌কে এক‌টি মোটরসাই‌কেলযো‌গে সাতক্ষীরা আস‌ছি‌লেন। সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকার আব্বা‌সের বাগানবা‌ড়ি এলাকায় পৌঁছা‌লে খুলনাগামী এক‌টি ট্রা‌কের সঙ্গে তাদের মোটরসাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তাপস ও মিলন নিহত হয়। এ সময় আহত হন সুব্রত সেন। পরে আহত ‌সুব্রতকে উন্নত চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌ক্যা‌লে কলেজ (খুমেক) হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

তিনি জানান, নিহত দু’জনের মর‌দেহ সাতক্ষীরা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ