নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ট্রাক বোঝাই ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাতিয়া, সুবর্ণচর ও রামগতি উপজেলা প্রশাসন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করা হয়।
জানা যায়, রামগতি ও হাতিয়া উপজেলার সংযোগস্থল তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার এবং দুটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা।
এ সময় হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা, সেনাবাহিনী ও হাতিয়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, দুই জেলার সীমান্তবর্তী মেঘনা নদী দিয়ে জলদস্যু বাহিনী সার পাচারের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি টের হয়ে পাচারকারী চক্র সারগুলো রেখে পালিয়ে যায়। রাত দেড়টার দিকে অভিযান সমাপ্ত করে জব্দ করা সারগুলোর মধ্যে ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ৩০০ বস্তা সার হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়।
এছাড়া জব্দ করা ট্রাক দুটি সুবর্ণচরেরর চরজব্বর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051