মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সড়কের ইছবপুর এলাকায় মিনি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৬) নামে প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী মাসুদ রানা (৪২)। শনিবার (২৬ মার্চ) রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জহিরুল ইসলাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী। তার গ্রামের বাড়ি সিলেট। আর আহত মাসুদ সওজ মৌলভীবাজারের আরেক প্রকৌশলী।
জানা গেছে, রাতে ইছবপুর এলাকায় মিনি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত হন জহিরুল এবং গুরুতর আহত হন সোহেল রানা। হতাহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জহিরুলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত সোহেল সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসক।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051