জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের লাশগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051