রংপুর নগরীর শাপলা চত্বরে এলাকায় ট্রাক চাপায় আপন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর শাপলা চত্বরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আপন মিয়া নগরীর আনছারি মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেল যোগে রাস্তা পার হয়ে গ্যারেজে ফিরছিলেন আপন মিয়া। এসময় পিছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে আপন মিয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051