ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় টিপু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রাত ৮টার দিকে শহরের বৈশাখী তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, টিপু রাত ৮টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বৈশাখী তেল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051