বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকিশার সংর্ঘষে দুইজন নিহত এবং শিশুসহ চারজন আহত হয়েছেন।শনিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা- বাগবাড়ী সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সুমি (২৮) বলে জানা গেছে। অপর একজন পুরুষের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বগুড়া শহর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা গাবতলী উপজেলার বাগবাড়ী বন্দরে যাচ্ছিল। রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের তিন পুকুর নামক স্থানে বিপরীতমুখী মাটি পরিবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। সংর্ঘষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যাত্রীরা চাপা পড়েন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। আহত দুই শিশুসহ অপর চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আংশকাজনক।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, দুর্ঘটনার পর পরই চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে। ট্রাক ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051