নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় রশিদা বেগম(৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের খেড়কাঠি এলাকার রশিদপুর এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।
দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর চালক আতিকুল হককে আটক করেছে পুলিশ। সে হরিণচড়া ইউনিয়নের বটতলী এলাকার আতিয়ার রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, ছেলে রায়হান আলীর মোটর সাইকলে বাড়ির দিকে ফিরছিলেন রশিদা। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান রশিদা।
এ সময় আহত হন ছেলে রায়হান।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। ওসি বলেন, মোটর সাইকেল থেকে পড়লেও ছেলে রায়হান সুস্থ্য রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051