সিলেট-বিয়ানীবাজার মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জাবের আহমদ (১৬)। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র। একই ঘটনায় গুরুতর আহত আরিফুল ইসলাম (১৭) আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। সে দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাবের ও আরিফুল ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় জাবের। আরিফুলকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যান। তবে ট্রাক জব্দ করেছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘাতক ট্রাকের চালককে পুলিশ খুঁজছে। একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051