ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুর নামক স্থানে বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হন ৩ জন। হতহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে বলে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে থানা পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভন্ন হয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী আফান উদ্দীন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হতাহতরা একটি নছিমন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলো। তারা ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছালে রাস্তা খারাপ হওয়ায় পাশ দিয়ে (রং সাইট) যেতে গেলে প্রথমে তাদের বহনকৃত নছিমনকে পেছন থেকে আসা একটি পরিবহনে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। পরে সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যায় ৬ জন। এছাড়া ৩ জনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051