কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মহাসড়কের নিহার কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক আলমগীর হোসেন (৪৫) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের কুড়ালপাড়া বক্সিবাড়ির মৃত কেরামত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর নিহার কোল্ড স্টোরেজের সামনে জাফরগঞ্জ থেকে দেবিদ্বারগামী একটি যাত্রীবাহী সিএনজি কুমিল্লাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। সিএনজিচালক ট্রাকের ডান পাশের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে আটকে পড়েন ও ঘটনাস্থলেই মারা যান। পরে সন্ধ্যায় ওই সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ ট্রাকচালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি সরিয়ে তাৎক্ষণিকভাবে চালকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পেট্রোল ডিউটিরত অবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থল যান এবং ট্রাকের নিচে আটকে থাকা সিএনজিচালকের লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস এবং মীরপুর হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় ওই সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051