বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকির হোসাইন (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পোনে ৭টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসাইন বগুড়া শাজাহানপু উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা। তিনি গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোহাইল বাজার থেকে জাকির হোসাইন মোটরসাইকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে আগড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে আসা রাজশাহীগামী একটি গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে তার মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে আটক আছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051