মাগুরার মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় মুকুল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নসিমন চালক শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুকুল মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের মৃত বাকের শেখের ছেলে। ঘটনার সময় আরব আলী নামের এক ব্যবসায়ীর থেকে পাট কিনে মহম্মদপুরে ফিরছিলেন মুকুল।
পাট ব্যবসায়ী আরব আলী জানান, নড়াইলের কালিগঞ্জ বাজার থেকে পাট কিনে নসিমনে করে বাড়ি ফিরছিলেন মুকুল। সড়কের লাহুড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন মুকুল। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051