1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ১১:৫৫ pm

রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান রাজু (৫৫) নামে এক কম্পিউটার ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু হারাগাছ পৌরসভার সারাই মুন্সিটারী গ্রামের বাসিন্দা নুর আলী সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, কম্পিউটার ব্যবসায়ী ও সাবেক সাংবাদিক রাজু মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সামনে আলুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে।

হারাগাছ মেট্রো থানার ওসি হারেসুল ইসলাম ট্রাকের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ