চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ওয়াসা মোড় থেকে জিইসি মোড় এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগারহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান (২৩) এবং কক্সবাজারে চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
তিনি বলেন, রাতে আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051