সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন সদর উপজেলার রাজারবাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাতক্ষীরা থেকে কলারোয়া অভিমুখে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুয়েল নেওয়ার জন্য আচমকা ডান সাইডে পেট্রোল পাম্পে মোড় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। আহত সামিউল হোসেন নামে আরেক ব্যক্তিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051