চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮) এবং একই এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২)। নিহত শারমিন চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার পাহাড়তলীর হাক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত শারমিনের ভাই জয় মামুন বলেন, আরিফ ভাই এবং আমার আপু বন্ধু ছিলেন। তারা স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান আরিফ এবং শারমিন আক্তারকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051