1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে মে দিবস পালিত, অধিকার ও নিরাপত্তার অঙ্গীকার স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ

ট্রাকের চাকায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১ ৫:৪৬ pm

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন, কনস্টেবল মুজিবুল ইসলাম। পথিমধ্যে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম মোবাইল ফোনে এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি লালমনিরহাটে মিটিংয়ে এসেছিলাম। খবর পেয়ে থানায় রওনা করেছি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ