দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে গিয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬) দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মৃত ধলু চন্দ্র রায়ের ছেলে। তিনি গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন, আমরা দুজন দুটি মোটরসাইকেল নিয়ে ভূশিরবন্দর থেকে একটি বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা বিমলের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় দশমাইল থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051