সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক আকন্দ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার আবু সাইদ আকন্দের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভ্যান চালক রাজ্জাক মহাসড়ক পার হচ্ছিলেন, এ সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051