সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিমানবাহিনীর সদস্য। শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিপা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, ‘মোটরসাইকেল যোগে দুই বন্ধু সাব্বির ও হাসান বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি মর্গে রাখা রয়েছে। তিনি জানান, সাব্বির হোসেন যশোরে বিমানবাহিনীতে কর্মরত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051