1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২ ৮:৫৫ pm

ঢাকার ধামরাইয়ে কাঠবোঝাই দ্রুতগতির ট্রাকচাপায় জেসমিন আক্তার (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন।

শনিবার উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার উপজেলার বালিয়া ইউনিয়নের দুনীগ্রাম এলাকার ইউসুফ আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো পোশাক কারখানায় ছুটি শেষে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার। ইজিবাইকে বাড়ি ফেরার পথে কাওয়ালিপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের নবগ্রাম বাজারে পৌঁছলে সামনে থেকে আসা একটি গাছবোঝাই ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে জেসমিন আক্তার মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।

কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ