নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে৷ পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান জানান, রাতে অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী সারাইগাছী মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051