সাতক্ষীরায় ট্রাকচাপায় হায়দার আলী নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-যশোর রোডের ঝাউডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার ঝাউডাঙ্গা বাজারে একটি টেইলার্স চালাতেন। তিনি হাজীপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ঝাউডাঙ্গা এলাকার আবু হায়দার জানান, হায়দার মাগরিবের নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হায়দারের। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যদিও নিহতের ছেলে লিটন রহমান বলেন, আমরা এ ঘটনায় মামলা করবো না। মরদেহ বাড়িতে আনা হয়েছে। দাফন-কাফনের প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051